শিরোনাম :
ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা- তথ্য প্রবাহ ও স্বচ্ছতার ঝুঁকি সৃষ্টি করবে: টিআইবি ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদির বিরুদ্ধে নতুন সাজার রায় ফ্রাঙ্কফুর্টে নারায়ণগঞ্জ অ্যাসোসিয়েশনের বর্ণিল পিঠা উৎসব সরকার ও নির্বাচন কমিশনের অপরিণামদর্শী পদক্ষেপের ফলে গণভোট নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক : টিআইবি ঢাকা মহানগরের ভোটগ্রহণের আগে-পরবর্তী ৯৬ ঘণ্টা সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চার দিনের টানা ছুটি: স্বস্তিতে সরকারি কর্মচারীরা নির্বাচন উপলক্ষে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর কঠোর নিরাপত্তা জোরদার: দুর্গম ২৭টি ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন দেশীয় কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার অ্যাম্বিয়েন্টা ফেয়ার ২০২৬-এ বাংলাদেশের উজ্জ্বল উপস্থিতি

ইসরায়েলকে কঠোর বার্তা দিল লন্ডন: ফিলিস্তিন স্বীকৃতির প্রতিশোধ নয়

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পর প্রতিশোধমূলক পদক্ষেপ না নিতে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার জানিয়েছেন, তিনি স্পষ্টভাবে ইসরায়েলকে সতর্ক করেছেন যে, যুক্তরাজ্যের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় যেন পশ্চিম তীরের আরও কোনো অংশ দখল না করা হয়।

সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের এক সম্মেলনে যোগদানের আগে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে কুপার এ মন্তব্য করেন। তিনি জানান, ফ্রান্সসহ আরও কয়েকটি ইউরোপীয় দেশও এ সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে পারে।

রবিবার যুক্তরাজ্য তাদের পররাষ্ট্রনীতিতে বড় পরিবর্তন এনে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এই ঘোষণা দেন। একই দিন কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই পদক্ষেপকে কঠোরভাবে সমালোচনা করে বলেছেন, এটি সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার সমান। তার ভাষায়, ফিলিস্তিন রাষ্ট্র “কখনোই প্রতিষ্ঠিত হবে না।”

বিবিসির প্রশ্নের জবাবে কুপার বলেন, তিনি উদ্বিগ্ন যে ইসরায়েল এই ঘোষণাকে পশ্চিম তীরের দখল বাড়ানোর অজুহাত হিসেবে ব্যবহার করতে পারে। তবে তিনি ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন—এ ধরনের পদক্ষেপ “গ্রহণযোগ্য হবে না।”

কুপারের মতে, “আমরা যেমন ইসরায়েলের নিরাপত্তাকে স্বীকৃতি দিই, তেমনি ফিলিস্তিনিদের নিজস্ব রাষ্ট্রের অধিকারকেও স্বীকৃতি দেওয়া জরুরি। এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে শান্তি, ন্যায়বিচার এবং নিরাপত্তা প্রতিষ্ঠার উদ্দেশ্যেই নেওয়া হয়েছে।”

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কুপার জাতিসংঘ সম্মেলনে মধ্যপ্রাচ্যে টেকসই শান্তির জন্য একটি কাঠামো তৈরিতে আন্তর্জাতিক ঐকমত্যের ওপর জোর দেবেন।

রবিবার ঘোষণার সময় প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে তিনি শান্তি প্রক্রিয়ায় নতুন করে আশার সঞ্চার করতে চান এবং দ্বি-রাষ্ট্র সমাধানকে সামনে আনতে চান।

এদিকে, ইসরায়েলি সরকারের মুখপাত্র ডেভিড মেনসার ব্রিটেনের লেবার পার্টির সমালোচনা করে বলেন, “এই বিশ্বাসঘাতকতার জন্য বিশ্বজুড়ে ইহুদি সম্প্রদায় কখনোই ক্ষমা করবে না।”

সূত্র: বিবিসি, দ্য ইন্ডিপেন্ডেন্ট ইউকে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
©germanbanglanews24
Developer Design Host BD