শিরোনাম :
ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা- তথ্য প্রবাহ ও স্বচ্ছতার ঝুঁকি সৃষ্টি করবে: টিআইবি ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদির বিরুদ্ধে নতুন সাজার রায় ফ্রাঙ্কফুর্টে নারায়ণগঞ্জ অ্যাসোসিয়েশনের বর্ণিল পিঠা উৎসব সরকার ও নির্বাচন কমিশনের অপরিণামদর্শী পদক্ষেপের ফলে গণভোট নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক : টিআইবি ঢাকা মহানগরের ভোটগ্রহণের আগে-পরবর্তী ৯৬ ঘণ্টা সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চার দিনের টানা ছুটি: স্বস্তিতে সরকারি কর্মচারীরা নির্বাচন উপলক্ষে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর কঠোর নিরাপত্তা জোরদার: দুর্গম ২৭টি ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন দেশীয় কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার অ্যাম্বিয়েন্টা ফেয়ার ২০২৬-এ বাংলাদেশের উজ্জ্বল উপস্থিতি

আসামের ভূমিকম্পে কাঁপল ৬ দেশ

ঢাকা অ‌ফিস, ডেস্ক রি‌পোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

দক্ষিণ এশিয়ার ছয় দেশে একসঙ্গে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, চীন, মিয়ানমার, নেপাল ও ভুটান।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১১ মিনিটের দিকে এ ভূমিকম্প আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৯। উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের ঢেকিয়াজুলি। ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে, যা তুলনামূলকভাবে অগভীর।

ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় মানুষ কম্পন অনুভব করেন। রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা সামাজিক মাধ্যমে ভূমিকম্পের খবর জানান। হঠাৎ মৃদু দুলুনি টের পেয়ে কেউ কেউ আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসেন।

ভারতের আসাম রাজ্য ছাড়াও পশ্চিমবঙ্গ, কোচবিহার ও উত্তরবঙ্গের প্রায় সব জেলা ভূমিকম্পে কেঁপে ওঠেছে বলে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও মৃদু কম্পন অনুভূত হয়।

এখন পর্যন্ত ভূমিকম্পে ছয় দেশের কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে অনেকে দৌড়াদৌড়ি করে বের হয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, উৎপত্তিস্থল তুলনামূলকভাবে অগভীর হওয়ায় কম্পন তুলনামূলক বেশি অনুভূত হয়েছে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
©germanbanglanews24
Developer Design Host BD