শিরোনাম :
বৈশ্বিক বাণিজ্য বিশ্লেষণে শক্তিশালী ভূমিকা নেবে বিএফটিআই: বাণিজ্যমন্ত্রী বন্যার্তদের সহায়তায় গাইবেন রুনা লায়লা, জাতীয় সম্মাননা দেবে শিল্পকলা একাডেমি আন্তঃবাহিনী সহযোগিতা জোরদারে মতবিনিময়, বিমান সদর দপ্তরে নৌবাহিনী প্রধান ‘হ্যালো ডিসি’ অ্যাপ চালু, এক প্ল্যাটফর্মে মিলবে জেলা প্রশাসনের নানা সেবা শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, নিরাপদ ব্যবহার শেখানোর ওপর জোর ববি হাজ্জাজের মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, ইসরায়েলে অতিরিক্ত সামরিক সহায়তা পাঠাচ্ছে ওয়াশিংটন শ্রমখাতে সংস্কারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত, আইএলওর সহযোগিতা চাইল বাংলাদেশ বহুপাক্ষিকতা রক্ষায় জাতিসংঘের গুরুত্ব বিশ্ব এআই নিরাপত্তায় মাইলফলক উদ্যোগের সূচনা স্মার্ট প্রযুক্তিতে দ্রুত হচ্ছে চীন-ইউরোপ রেল বাণিজ্য

আরব সাগরে নিখোঁজ পাকিস্তানগামী কার্গো বিমান, পাঁচ ক্রুকে খুঁজছে উদ্ধারকারী দল

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ৮ জুলাই, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে পাকিস্তানের করাচির উদ্দেশে ছেড়ে যাওয়া একটি কার্গো বিমান আরব সাগরের আকাশে নিখোঁজ হয়েছে। বিমানটিতে থাকা পাঁচজন ক্রুকে উদ্ধারে সমুদ্রে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৭ জুলাই) পাকিস্তান এয়ারপোর্টস অথরিটির এক বিবৃতিতে জানানো হয়, কে-২ এয়ারওয়েজ পরিচালিত বোয়িং ৭৩৭-৪০০ মডেলের কার্গো বিমানটি শারজাহ থেকে করাচির উদ্দেশে যাত্রা করেছিল। স্থানীয় সময় রাতে করাচি থেকে প্রায় ৩০০ কিলোমিটার পশ্চিমে আরব সাগরের আকাশে উড়ন্ত অবস্থায় বিমানটি রাডারের পর্দা থেকে অদৃশ্য হয়ে যায়।

কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় রাত ৯টা ২১ মিনিটে রাডারে দেখা যায় বিমানটি দ্রুত উচ্চতা হারাচ্ছে এবং একই সঙ্গে হঠাৎ করেই গতিপথ পরিবর্তন করছে। এর কিছুক্ষণ পর করাচি থেকে প্রায় ১৫৫ নটিক্যাল মাইল পশ্চিমে বিমানটির সঙ্গে রাডার ও যোগাযোগ—উভয়ই বিচ্ছিন্ন হয়ে যায়।

ঘটনার পরপরই পাকিস্তানের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে আরব সাগরে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়। নিখোঁজ বিমানটির অবস্থান শনাক্ত এবং এতে থাকা ক্রুদের সন্ধানে উদ্ধারকারী দল সমুদ্র ও আকাশপথে তল্লাশি চালিয়ে যাচ্ছে।

পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি জানিয়েছে, কার্গো বিমানটিতে মোট পাঁচজন ক্রু সদস্য ছিলেন। তবে তাদের পরিচয়, জাতীয়তা কিংবা বিমানটি কী কারণে নিখোঁজ হয়েছে—এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে এবং নতুন তথ্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে জানানো হবে।

সূত্র: আনাদোলু এজেন্সি

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD