শিরোনাম :
বৈশ্বিক বাণিজ্য বিশ্লেষণে শক্তিশালী ভূমিকা নেবে বিএফটিআই: বাণিজ্যমন্ত্রী বন্যার্তদের সহায়তায় গাইবেন রুনা লায়লা, জাতীয় সম্মাননা দেবে শিল্পকলা একাডেমি আন্তঃবাহিনী সহযোগিতা জোরদারে মতবিনিময়, বিমান সদর দপ্তরে নৌবাহিনী প্রধান ‘হ্যালো ডিসি’ অ্যাপ চালু, এক প্ল্যাটফর্মে মিলবে জেলা প্রশাসনের নানা সেবা শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, নিরাপদ ব্যবহার শেখানোর ওপর জোর ববি হাজ্জাজের মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, ইসরায়েলে অতিরিক্ত সামরিক সহায়তা পাঠাচ্ছে ওয়াশিংটন শ্রমখাতে সংস্কারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত, আইএলওর সহযোগিতা চাইল বাংলাদেশ বহুপাক্ষিকতা রক্ষায় জাতিসংঘের গুরুত্ব বিশ্ব এআই নিরাপত্তায় মাইলফলক উদ্যোগের সূচনা স্মার্ট প্রযুক্তিতে দ্রুত হচ্ছে চীন-ইউরোপ রেল বাণিজ্য

আঞ্চলিক স্থিতিশীলতায় কূটনৈতিক পথের ওপর জোর বেইজিং

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

ইরানে বেসামরিক স্থাপনার ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলার তীব্র বিরোধিতা করেছে চীন। শুক্রবার বেইজিংয়ে সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এই অবস্থান ব্যক্ত করেন।

এ সময় তিনি ইরান যুদ্ধের সাথে জড়িত সব পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করে রাজনৈতিক সমাধানের পথে ফেরার আহ্বান জানান।

গেল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওতে ইরানের উত্তরাঞ্চলীয় আলবোরজ প্রদেশের রাজধানী কারাজের বি-১ (B1) ব্রিজের ওপর ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। এর কয়েক ঘণ্টা আগেই ট্রাম্প ইরানকে ‘বোমা মেরে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার’ হুমকি দিয়েছিলেন। পাঁচ সপ্তাহ ধরে চলা এই যুদ্ধ বন্ধে ইরান আলোচনার টেবিলে না বসলে আরও ধ্বংসযজ্ঞ চালানোর হুঁশিয়ারিও দেন তিনি।

সংবাদ সম্মেলনে মাও নিং বলেন, ইরান ও ইসরায়েলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই সামরিক হামলার কোনো অনুমোদন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দেয়নি। এটি স্পষ্টতই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। সামরিক শক্তি প্রয়োগ কোনো সমস্যার স্থায়ী সমাধান হতে পারে না উল্লেখ করে আলোচনার মাধ্যমেই মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানো সম্ভব মনে করেন তিনি।

তথ্য ও ছবি-সিসিটিভি ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD