শিরোনাম :
মানুষের কল্যাণেই বিএনপির রাজনীতি: প্রধানমন্ত্রী তারেক রহমান ​ধলপুরে ডিএসসিসির সাপ্তাহিক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও আধুনিক যানবাহন হস্তান্তর সম্পন্ন গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে গাছা খাল পুন:খনন কাজের উদ্বোধন করেন মন্ত্রী ফকির মাহবুব আনাম নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার: কৃষিমন্ত্রী জনগণের আস্থা অর্জনই ডাক বিভাগের প্রধান লক্ষ্য: ফকির মাহবুব আনাম বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের মধ্যপ্রাচ্য-বিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের অর্থনৈতিক প্রভাব ইউরোপে: উরসুলা ভন ডার লিয়েনের সতর্কবার্তা ইরানের মানবিক পরিস্থিতি মোকাবিলায় চীনা রেড ক্রসের সহায়তা উত্তর কোরিয়া পূর্ব সাগরে ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, দক্ষিণ কোরিয়া সতর্ক

আকাশসীমা লঙ্ঘন সহ্য করা হবে না: চীনের সতর্কবার্তা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

২২ অক্টোবর,(বুধবার) চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং পিন অস্ট্রেলিয়ার সামরিক বিমানের চীনের সি সা দ্বীপপুঞ্জের আকাশসীমায় অবৈধভাবে প্রবেশের বিষয়ে বলেন, অস্ট্রেলিয়াকে অবিলম্বে উস্কানি ও অপপ্রচার বন্ধ করতে হবে।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি এক বিবৃতিতে জানায়, ১৯ অক্টোবর অস্ট্রেলিয়ার একটি সামরিক বিমান দক্ষিণ চীন সাগরে টহলের সময় চীনা সামরিক বিমান ‘অনিরাপদ ও অপেশাদার আচরণ’ করে অস্ট্রেলিয়ার বিমানের জন্য ‘বিপদ সৃষ্টি করেছে’।

এর জবাবে চীনা মুখপাত্র জানান, এটি সম্পূর্ণভাবে ‘সঠিক-বেঠিক গুলিয়ে ফেলার’ মতো। তিনি বলেন, তারা তাদের সামরিক বিমানের অবৈধ প্রবেশের কার্যক্রম আড়াল করার চেষ্টা করছে। মুখপাত্র আরও বলেন, ‘আমরা এতে অত্যন্ত অসন্তুষ্ট এবং অস্ট্রেলিয়ান পক্ষের কাছে জোরালো প্রতিবাদ জানিয়েছি।’

তিনি জোর দিয়ে জানান, গণ-মুক্তিফৌজের সাউদার্ন থিয়েটার কমান্ডের নৌ ও বিমানবাহিনীর সংশ্লিষ্ট কার্যক্রম ছিল যথাযথ, বৈধ, পেশাদার ও সংযত। তিনি জানান, চীনা সশস্ত্রবাহিনী দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় অব্যাহতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

উল্লেখ্য, গত রোববার অস্ট্রেলিয়ার একটি পি-৮এ সামরিক বিমান অনুমতি ছাড়াই চীনের সিসা দ্বীপপুঞ্জের আকাশসীমায় অবৈধভাবে প্রবেশ করে। এর প্রতিক্রিয়ায়, পিএলএ (গণ-মুক্তিফৌজ) নৌ ও বিমানবাহিনী আইন অনুযায়ী বিমানটিকে ট্র্যাক করে, সতর্ক করে এবং এলাকা থেকে তাড়িয়ে দেয়।

সূত্র: আকাশ-তৌহিদ-ফেইফেই, চায়না মিডিয়া গ্রুপ।

এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD